সর্বশেষ

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে

মোঃ মাইনুল ইসলাম

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শুক্রবার (২১শে নভেম্বর ২০২৫ইং) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) এক তথ্যসূত্র থেকে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এ ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘরথেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।এদিকে চট্রগ্রাম, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালী,রংপুর,বগুড়া, বরিশাল ,সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।এ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান ভারতীয় একটি গণমাধ্যম সংস্থা,৫ দশমিক ২,এ ভুমিকম্প ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।তাছাড়া তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে রাজধানীর বংশালে বিল্ডিং এর রেলিং ভেঙ্গে তিনজন পথচারী নিহত হয়েছে বলে জানা যায়।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

এদিকে ঢাকার আশুলিয়াসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনূভুত, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের একাংশ সামান্য স্থানে ধসে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, এই ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিলো ৫.৭ রিখটার স্কেল, এটি মধ্যম মাত্রার ভূমিকম্প

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৫
Trulli

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে