সর্বশেষ

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

ভূমিকম্পের কাঁপুনিতে রাজধানীতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে বংশালে এই ঘটনা ঘটে। বংশাল থানার এসআই আশিষ কুমার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে  বলেন, কসাইটুলিতে তিনজন মারা গেছেন। তারা পথচারী। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

চুরির অভিযোগে সুন্দরী নারী পরে বিয়ের পিঁড়িতে গাউছিয়া মার্কেটের দোকানীর মানবতার গল্প

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এছাড়া রাজধানীর বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার লোহার গেট এলাকার কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য এসেছে। পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ভবনে ফাটল ধরেছে।

এদিকে আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন এ সময়। অনেকেই সামাজিকমাধ্যমে পোস্ট দেন।

কুমিল্লায় ১০বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী সহ আটক ২

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৫
Trulli

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত