সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: ফয়জুল করিম

অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বক নির্বাচনকালীন নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা এখন পুনর্বহাল হয়েছে। তিনি বলেন, এটি জনকল্যাণে গুরুত্বপূর্ণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম

ফয়জুল করিম বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিগত দলীয় সরকারের অধীনে নির্বাচন তুলনায় অনেকটা গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এক ভোট বাক্সে অংশ নেবে।

শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত আইনের ভিত্তিতে রায় দিয়েছে, পরবর্তী দায়িত্ব সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৫
Trulli

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: ফয়জুল করিম