সর্বশেষ

আন্দোলন দেশের জন্য ক্ষতি, বিরোধী দলের সহযোগিতা লাগবে: এ্যানি

অনলাইন ডেস্ক

দেশ পরিচালনায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা থাকা জরুরি।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। একই নির্বাচনে অন্য দলগুলোও ভোট করেছে এবং তারা এখন বিরোধী দল হিসেবে রয়েছে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী পক্ষ আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা বলছে বলে অভিযোগ করেন তিনি।

এ্যানি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে, আন্দোলন করবে।’

বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেই সময় আন্দোলনের কারণে দেশের মানুষ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংঘাতের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মৎস্য ও কৃষিতে রপ্তানি বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে: মন্ত্রী

তার ভাষ্য, সবাই মিলে আন্দোলনের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জনকে সুরক্ষিত করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে এ্যানি বলেন, একটি দেশ যদি সবসময় আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এতে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ‘বিরোধীদল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’

বিরোধী দল সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, আন্দোলনের মাধ্যমে সরকার, প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের দুর্বল করার চেষ্টা করা হলে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

এ্যানি আরও বলেন, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জনগণকে জিম্মি করার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

তিনি বলেন, বিরোধী দল যদি মনে করে আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকার দুর্বল হয়ে যাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্বল হয়ে যাবেন কিংবা মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন, তাহলে তারা ভুল করছে।

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ আগস্ট ২০২৬
Trulli

আন্দোলন দেশের জন্য ক্ষতি, বিরোধী দলের সহযোগিতা লাগবে: এ্যানি