সর্বশেষ

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম

অনলাইন ডেস্ক

বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারছে না। তবে সরকার বিষয়টি বিশ্বাস করতে বা স্বীকার করতে চাইছে না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা কমিটির ব্যানারে ওই সমন্বয় সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটির সাংগঠনিক প্রস্তুতির বিষয়েও কথা বলেন সারজিস আলম। তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে এনসিপি।

সারজিস বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি করা জরুরি। এ কারণে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন তারা। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠনের পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তার ভাষ্য, প্রতিটি ইউনিয়নে প্রাথমিকভাবে একজন করে প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে। এর মাধ্যমে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে চান তারা।

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বিএনপির সংসদীয় কার্যক্রম নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, সরকার সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা করছে। তার মতে, এ ধরনের প্রবণতা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ দিতে হবে এবং তাদের বক্তব্য গ্রহণ করতে শিখতে হবে। সরকার জনগণের জন্য ভালো কাজ করলে এনসিপি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি জনগণের পক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে লড়াই করবে বলে হুঁশিয়ারি দেন সারজিস।

এ সময় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। ক্ষমতায় আসার পর সরকার জ্বালানি, আইনশৃঙ্খলা ও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এসব ক্ষেত্রে সরকার প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও অর্থনৈতিক চাপে রয়েছে এবং অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত

তিনি আরও বলেন, মানুষ নিয়মিত গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ সরবরাহেও সমস্যা রয়েছে। বিভিন্ন কলকারখানায় কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। এসব পরিস্থিতি সরকারের ব্যর্থতার লক্ষণ বলে মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, ‘বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায়, স্বীকার করতেও চায় না।’

তিনি জানান, জনগণের দাবিগুলো সামনে তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। বিরোধী দল হিসেবে এনসিপি শুধু সরকারের বিরোধিতা করতে চায় না, বরং সরকার কোথায় ব্যর্থ হচ্ছে তা জনগণের সামনে তুলে ধরতে চায়।

তার ভাষ্য, মাঠপর্যায়ে সরকারের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে এবং জনগণের সমস্যাগুলো সমাধানে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ আগস্ট ২০২৬
Trulli

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম