সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন পুতিন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন তার মঙ্গল, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ কর্মকাণ্ড সফল হবে বলে আশা প্রকাশ করেন।

মৎস্য ও কৃষিতে রপ্তানি বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে: মন্ত্রী

তিনি বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। বিশেষ করে জ্বালানি, পারমাণবিক প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার পক্ষ থেকে এই অভিনন্দন বার্তা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহেরও ইঙ্গিত বহন করছে।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন পুতিন