সর্বশেষ

দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারশোতে প্রদর্শনী ফ্লাইট পরিচালনার সময় একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। খবর বিবিসি।

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আইএএফ সমবেদনা জানাচ্ছে। এতে আরো বলা হয়, দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিধ্বস্ত হয় বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়েছে।

দুবাই মিডিয়া অফিস এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা।

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৫
Trulli

দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত