সর্বশেষ

রৌমারীতে মর্নিংসান স্কুলের বিদায়ী অনুষ্ঠানে অভিভাবক-শিক্ষকের আনন্দঘন মুহূর্ত

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ২০২৫ সনের শেষ ক্লাস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর বেলা ১২টার দিকে নিজ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায়ী অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ সোহরাব হোসেনের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জমে ওঠে এক উৎসবমুখর পরিবেশে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসা এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকায় একটি আদর্শ স্কুল হিসেবে পরিচিত। প্রতি বছরই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তোষজনক ফল অর্জন করে আসছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদানসহ নানা আয়োজন রাখা হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার প্রতিশ্রুতি দেন। এসময় যারা উপস্থিত ছিলেন, রৌমারী সরকারি ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ ও বর্তমান মুক্তাঞ্চল স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আকতার, বিশিষ্ট ব্যবসায়ী ও  মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা সদস্য রেজাউল করিম সেলিম আহমেদ, টাপুরচর এফ এফ স্কুলের শিক্ষক ও এনজিও কর্মী আব্দুল খালেকসহ আরও অনেকে।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগন বলেন, মর্নিংসান স্কুল দীর্ঘদিন ধরে খুব যত্নের সাথে আমাদের বাচ্চাদের পড়াচ্ছে। এখানে পড়াশোনার পাশাপাশি চারিত্রিক উন্নয়নেও ভালো নজর দেওয়া হয়। আমরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমার সন্তান এখানে পড়ে অনেক উন্নতি করেছে। এমন বিদায়ী আয়োজন দেখে আমরা আবেগাপ্লুত।

মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলেই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সহনশীলতায়ও অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করে। প্রতি বছরই আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের ভালো কিছু দেওয়ার। আজ যাদের বিদায় দিলাম, তারা ভবিষ্যতেও আমাদের মুখ উজ্জ্বল করবে এই আশা করি।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ নভেম্বর ২০২৫
Trulli

রৌমারীতে মর্নিংসান স্কুলের বিদায়ী অনুষ্ঠানে অভিভাবক-শিক্ষকের আনন্দঘন মুহূর্ত