সর্বশেষ

চাহিদা অপ্রতুল থাকায় সর্বদা যথাসময়ে শতভাগ কাজ করতে পারিনি, সবার কথাও রাখতে পারিনি- বিদায় সংবর্ধনায় ইউএনও আমিনুল ইসলাম

এম জাফরান হারুন

সাংবাদিকদের গঠনমূলক লেখনি রাস্ট্রকে এগিয়ে নেয়। রাস্ট্রের আভ্যন্তরীন সকল অসংগতি সাংবাদিকরা লেখনির মাধ্যমে তুলে ধরেন তা দেখেই রাস্ট্র ব্যবস্থা নেয়। আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। বদলি সরকারি চাকরির নিয়মিত প্রক্রিয়া। দায়িত্ব যেখানে দেওয়া হয়, সেখানেই সর্বোচ্চ চেষ্টা করে আসছি। বাউফলে কাজ করার সময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার হৃদয়ে গেঁথে থাকবে। এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠির জন্য চাহিদা অনেক, কিন্তু প্রয়োজনের তুলনায় সময় ও চাহিদা অপ্রতুল থাকায় সর্বদা যথাসময়ে শতভাগ কাজ করতে পারিনি। যে কারনে সবার কথাও রাখতে পারিনি- বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এ কথা বলেন।

রোববার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকদের দেওয়া বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম এ কথা বলেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে `শ্রদ্ধা ও ভালবাসার` বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম মোস্তফা।

বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির বাউফল উপজেলা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের বাউফল প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব পটুয়াখালীর আহবায়ক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার শেখ মোঃ জাফরান আল হারুন, সাধারণ সম্পাদক ও দৈনিক একাত্তরের পাতার শফিকুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থিনীতি পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম ইজাজ, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল, প্রাইম টিভির প্রতিনিধি সবুজ সরকার ও বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও জুলাই যোদ্ধা কাওসার হোসেন।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, দৈনিক আজকালের বাংলা পত্রিকার আবু রায়হান, দৈনিক সরেজমিন বার্তার বাউফল প্রতিনিধি মো. সোহেল গাজী, দৈনিক ভোরের আওয়াজ এর প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল, আজকালের কন্ঠের জেলা প্রতিনিধি মহিউদ্দীন খান, বাউফল প্রতিনিধি আলী আশরাফ, দৈনিক জনতার সংবাদের বাবুল হোসেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন সাংবাদিকরা। (০১/১২/২০২৫)

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ ডিসেম্বর ২০২৫
Trulli

চাহিদা অপ্রতুল থাকায় সর্বদা যথাসময়ে শতভাগ কাজ করতে পারিনি, সবার কথাও রাখতে পারিনি- বিদায় সংবর্ধনায় ইউএনও আমিনুল ইসলাম