সর্বশেষ

সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সমনে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ কালে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক অনলাইন পোর্টালের কর্মরত সাংবাদিকরা।

বুধবার  (২৪  ডিাসেম্বর ২৫ ইং) সকালে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন,সরকারি দপ্তরে দুর্নীতির সংবাদ সংগ্রহের সময় পেশাদার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলার পরও হুমকি ধামকি ও উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমিনবাজারে শোকের ছায়া: কলকাতায় অগ্নিদগ্ধ আহমেদ বাবুকে অশ্রুসজল বিদায়

বক্তারা আরও বলেন,সাংবাদিকা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের ওপর হামলা-মামলা দিয়ে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করতেই মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক নির্যাতনের এমন ঘটনা সহ্য করা হবে না।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরা হয় মানববন্ধন থেকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মানববন্ধনে বক্তব্য রাখেন  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক  আল শাহরিয়ার  বাবুল খান, অর্থ সম্পাদক  রিপন মিয়া, আলোকিত  বাংলাদেশ  সাভার  উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিন সিংহ এশিয়ান টিভি সাভার প্রতিনিধি : ওমর ফারুক,  দৈনিক আলোকিত  নিউজ এর চিফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান খাঁন, হিউম্যান রাইটস হেলর্থ এন্ড এডুকেশন  সোসাইটি  প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান ডাঃ মোঃ ফারুক হোসেন। আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের  প্রচার সম্পাদক আশা চৌধুরী, সিনিয়র সাংবাদিক মো. নুর হোসেন, মো. সিহাব শেখ, আশা চৌধুরী মনির হোসেনসহ  বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন  নিউজ পোর্টাল কর্মরত  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগরে উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ ও চ্যানেল এসের প্রতিবেদক জাহিদুল ইসলাম। এ সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও হামলা করেন সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম। পরে সাংবাদিকদের বিরুদ্ধেই উল্টো সরকারি কাজে বাধাদানের অভিযোগে তুলে মামলা দায়ের করেন সহকারি সেটেলমেন্ট অফিসার।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ডিসেম্বর ২০২৫
Trulli

সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সমনে মানববন্ধন ও বিক্ষোভ