সর্বশেষ

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ প্রদান

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ আগষ্ট শনিবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এম পি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

সভায় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

সেলাই মেশিন নিয়ে নারীরা নিজেরা কাজ করে আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেএ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে অসহায় ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ প্রদান