সর্বশেষ

রিজভীর নতুন দায়িত্ব, ছাত্ররাজনীতি থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক দায়িত্বে এলেন তিনি।

দলের কঠিন সময়ে দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যালয়ে সক্রিয় থেকে নিয়মিত সংবাদ সম্মেলন ও রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির অবস্থান তুলে ধরেছেন রিজভী। এ কারণে দলের নেতাকর্মীদের কাছে তিনি দীর্ঘদিনের পরিচিত মুখ।

কুড়িগ্রামে পৈতৃক নিবাসের রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও অর্জন করেন।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

ছাত্রজীবনে বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। পরে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন। একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্বও পান।

১৯৮৯ সালের রাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রিজভী।

পরবর্তীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করেন তিনি।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

এরপর ধারাবাহিকভাবে দলের নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হওয়ার পর ২০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হন রুহুল কবির রিজভী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

রিজভীর নতুন দায়িত্ব, ছাত্ররাজনীতি থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বে