সর্বশেষ

নির্বাচন হলেও কমেনি খুন-চাঁদাবাজি, দাবি ছাত্রশিবির সভাপতির

অনলাইন ডেস্ক

নির্বাচনের পর দেশের পরিস্থিতিতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুনের ঘটনা অব্যাহত রয়েছে এবং চাঁদাবাজি কয়েক গুণ বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে সিন্ডিকেট শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।

আপস হলেও গাজী নজরুলের জামিন মেলেনি, আদালতের কড়া পর্যবেক্ষণ

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে পরিস্থিতির কারণে তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন সাদ্দাম। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

গ্যাস সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন ছাত্রশিবির সভাপতি। তার দাবি, সংকট সমাধানে সরকারের যথেষ্ট সদিচ্ছা দেখা যাচ্ছে না।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।

দুর্গাপূজা ঘিরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

নির্বাচন হলেও কমেনি খুন-চাঁদাবাজি, দাবি ছাত্রশিবির সভাপতির