সর্বশেষ

ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে জাতীয় স্বার্থে ছাড় নয়: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী হলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও ইতিবাচক করতে চায় সরকার। তবে ভারত সফরের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি শেষ হওয়ার পর উপযুক্ত সময়েই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ। ভারতে অবস্থানরত অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও সরকারের অগ্রাধিকারে থাকবে বলে জানান তিনি।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

প্রতিমন্ত্রীর ভাষ্য, জাতীয় স্বার্থ নিশ্চিত করার মতো সমঝোতা হলে আগামী সপ্তাহেই সফর হতে পারে, আবার প্রয়োজন হলে আরও পরে। এ নিয়ে সরকারের কোনো তাড়াহুড়ো নেই।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে জাতীয় স্বার্থে ছাড় নয়: হুমায়ুন কবির