সর্বশেষ

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের উদ্যোগ

অনলাইন ডেস্ক

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুট ধরে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক সম্প্রসারণের পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু তৈরির প্রয়োজন হবে। প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হতে পারে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

নদীবেষ্টিত ভোলার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগের ক্ষেত্রে নৌপথের ওপর বেশি নির্ভরশীল। নতুন সড়ক যোগাযোগ চালু হলে সেই নির্ভরতা অনেকটাই কমতে পারে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৬
Trulli

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের উদ্যোগ