সর্বশেষ

গুলশানের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক

চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি ১৯৬ নম্বর বাসায় পৌঁছে। এদিন দুপুর থেকেই বাসার আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আমিনবাজারে শোকের ছায়া: কলকাতায় অগ্নিদগ্ধ আহমেদ বাবুকে অশ্রুসজল বিদায়

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।

সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ ডিসেম্বর ২০২৫
Trulli

গুলশানের বাসায় তারেক রহমান