সর্বশেষ

রৌমারী সীমান্তে বিএসএফ এই তিন ভারতীয় নাগরিককে পুশইন

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারীতে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশইন করে।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়।

আমিনবাজারে শোকের ছায়া: কলকাতায় অগ্নিদগ্ধ আহমেদ বাবুকে অশ্রুসজল বিদায়

পুশইন করা ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা হলেন, আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার জমদার আলীর মেয়ে আয়েশা খাতুন (৪৮), নগাঁও জেলার কলিয়াবর থানার হাতিগাঁও গ্রামের রুস্তম আলী (৬০) আব্দুল জব্বার এবং একই জেলার রোহা থানার বাসিন্দা সমর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।

এলাকাবাসি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করার পর তারা বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার ভেতরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেয়। পরে গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই তিনজনকে ক্যাম্পে রাখা হয়েছে। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ ডিসেম্বর ২০২৫
Trulli

রৌমারী সীমান্তে বিএসএফ এই তিন ভারতীয় নাগরিককে পুশইন