সর্বশেষ

ঈদের ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান।

প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে তার দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা , প্রথম ভোট ২১ জানুয়ারি

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক। এর আগে প্রধানমন্ত্রীর কয়েকটি সাক্ষাৎ অনুষ্ঠান রয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। ইতিমধ্যে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মার্চ ২০২৬
Trulli

ঈদের ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী