সর্বশেষ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন জোরদারের লক্ষ্যে আজ ১৭ মার্চ মঙ্গলবার আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, সহসভাপতি মাসুদ রানা, আলহাজ্ব মঞ্জর মরর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আশুলিয়ায় ডাকাত আস্তানায় যৌথ অভিযান:দুই নারীসহ ৬ জন আটক,বিপুল অস্ত্র উদ্ধার

দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পেলে সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত অতিথিরা আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

মাদককে না বলুন,সুস্থ সমাজ গড়ুন: সিরাজগঞ্জে মিরপুর যুবসমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মার্চ ২০২৬
Trulli

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত