সর্বশেষ

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শহীদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন নাগরিকগন স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন রামদেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মড়েল হাইস্কুলের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল কাশেম,সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম প্রমুখ।
‎

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, শারমিন গ্রুপের এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‎

জানা যায়,গত ১২ এপ্রিল সুন্দরগঞ্জে অনুষ্ঠিতব্য ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ছাত্রীকে সুন্দরগঞ্জ সরকারি আবদুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি দিতে বলে।

এতে তারা অস্বীকৃতি জানালে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন যুবক তাদের ওপর হামলা চালায় এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণ ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আশুলিয়া বাজারে বিএনপির ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরণ ও পথসভা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ এপ্রিল ২০২৬
Trulli

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত