সর্বশেষ

বিগত সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ বছর দেশে শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। এ সময় শিক্ষাক্ষেত্রে কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে একটি ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইচ এসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি ।

যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থার প্রচলন চালু ছিল। ১২ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে” তিনি এসব কথা বলেন।

চুয়েটে উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ -১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,গরীব শিক্ষার্থীদের মেধাভিত্তিক হান্ট করে বহির্বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ তৈরী করে স্বপ্নের রুপগন্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।মূখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখা দরকার। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল ও উন্নয়ন হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না।

নিকাব নিয়ে বিতর্কের জেরে ঢাবির শিক্ষককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ এপ্রিল ২০২৬
Trulli

বিগত সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ