সর্বশেষ

বগুড়ায় অ্যাড: ফেরদৌসী আক্তার রুনা কে মোবাইল ফোনে হুমকি।থানায় জিডি।

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অ্যাড: ফেরদৌসী আক্তার রুনা কে মোবাইলে ফোন কলের মাধ্যমে গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, বগুড়া (আলোকিত বগুড়া ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সদস্য অ্যাড: ফেরদৌসী আক্তার রুনার‌ ফোনে ১০ই এপ্রিল রাত আনুমানিক ৯:৩৩ মিনিটের সময় তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৩৪২২৯৭৩৯ এ একটি অজ্ঞাত নাম্বার ০১৮১৬০২৩৯০৯ থেকে একটা কল আসে।

কলে অ্যাড: রুনাকে উদ্যেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করার হুমকি দিয়ে ফোন কল টি কেটে দেয়। এ ধরনের হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) নং ৮৩৮/২৬ করেন।

সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ বিষয়ে অ্যাড: ফেরদৌসী আক্তার রুনা জানান, অজ্ঞাত নাম্বার থেকে এমন প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি জিডি ভুক্ত করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হচ্ছে।

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, শারমিন গ্রুপের এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ এপ্রিল ২০২৬
Trulli

বগুড়ায় অ্যাড: ফেরদৌসী আক্তার রুনা কে মোবাইল ফোনে হুমকি।থানায় জিডি।