সর্বশেষ

বৈশাখের প্রথম দিনে তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ, কিছু জায়গায় বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

পহেলা বৈশাখের প্রথম দিনেও দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ফলে প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। তবে অস্বস্তিকর এমন অবস্থার মধ্যেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রার ওঠানামার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, একদিকে খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অন্যদিকে সিলেটেসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানায়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।

তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির আওতা বাড়বে। সেদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ১৭ ও ১৮ এপ্রিলও দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ১৮ এপ্রিলের পর থেকে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থটি।

নারায়ণগন্জের রূপগঞ্জে সিটি গ্রুপের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ এপ্রিল ২০২৬
Trulli

বৈশাখের প্রথম দিনে তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ, কিছু জায়গায় বজ্রবৃষ্টির আভাস