সর্বশেষ

গৌরীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

” উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং বিজ্ঞান মেলা।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসহ মেলায় ১২টি স্টল দেয়া হয়। গৌলীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ডক্টর এম. আর. করিম উচ্চ বিদ্যালয়, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি কলেজ, গৌরীপুর মহিলা কলেজ, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী উচ্চ বিদ্যালয় ও ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।

নবাবগঞ্জে কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করেছে। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা আরও উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গৌরীপুর জংশন ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজরিত একটি রেল স্টেশন

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ এপ্রিল ২০২৬
Trulli

গৌরীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত