সর্বশেষ

বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী মাদক কারবারি খাদিজা বেগম সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশের একটি চৌকস টিম।

রোববার (১৯ এপ্রিল-২৬) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ​আটককৃতরা হলো: ১. খাদিজা বেগম, স্বামী: জামাল মীর (গাঁজা জামাল নামে পরিচিত)। ২. খাইরুল মীর, পিতা: মোয়াজ্জেম মীর। তাদের বাড়ি আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকায়।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ নারী

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন তথ্য পেয়ে বাউফল থানার পুলিশের একটি বিশেষ টিম কাশিপুর বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে খাদিজা বেগম ও খাইরুল মীরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​এলাকাবাসীর দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের তৎপরতা প্রশংসনীয়। বাউফল থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে।

আশুলিয়া ও কাশিমপুর: বেতন বাড়ানোর দাবিতে ১৩ কারখানায় ছুটি, মহাসড়কে তীব্র যানজট

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৬
Trulli

বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক