সর্বশেষ

সাংবাদিক এনামুল হক আবিরকে হত্যার হুমকি: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক এনামুল হক আবিরকে হত্যার হুমকি: থানায় জিডি।

গত (১০ই মে রবিবার)জাতীয় দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার চীফ (ক্রাইম) রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদের মহাসচিব সাংবাদিক মো.এনামুল হক আবির-কে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি নং-১০০৮ (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ১৪ মিনিটে ০১৯৫৫৮৭৩৮৫৫ নম্বর থেকে সাংবাদিক এনামুল হক আবিরের ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। হুমকি দাতা নিজ পরিচয় গোপন রেখে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মোবাইল ট্র্যাক করে খুঁজে বের করে হত্যা করবে বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

আশুলিয়ায় এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি হুমকি দাতাকে বলেন,“ভাই, আমি তো আপনাকে চিনি না।”এ সময় অপর প্রান্ত থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়,”তোকে খুঁজে বের করে হত্যা করবো।”ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সাংবাদিক এনামুল হক আবির সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে অজ্ঞাত হুমকি দাতা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকের ওপর এমন হত্যার হুমকির ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক মহল দ্রুত হুমকিদাতা ব্যক্তিকে শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ মে ২০২৬
Trulli

সাংবাদিক এনামুল হক আবিরকে হত্যার হুমকি: থানায় জিডি