সর্বশেষ

দোহারে ঈদুল আজহার আগেই ১২ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ শুরু

শহীদুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দোহার উপজেলার ১৫ হাজার ১৬৪ জন সুবিধাভোগীর মাঝে সরকারি ভাতার ১২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীসহ মোট ৮টি ক্যাটাগরিতে এই ভাতা প্রদান করা হচ্ছে। জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের নিজস্ব ‘নগদ’ বা ‘বিকাশ’ অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, ঈদের আগেই আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। তবে মনে রাখবেন, প্রতারক চক্র আপনাদের চারপাশে সক্রিয় রয়েছে। কোনো অবস্থাতেই আপনাদের অ্যাকাউন্টের পিন (PIN) বা গোপন নম্বর কাউকে জানাবেন না। প্রশাসনের কেউ ফোন করে কখনো পিন নম্বর চাইবে না। তিনি আরও উল্লেখ করেন যে, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (NID) সংরক্ষণ এবং সঠিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা সোহরাব হোসেন মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার প্রমুখ।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং সুবিধাভোগীদের সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ঈদের আগে এই ভাতার টাকা হাতে পাওয়ার খবরে দোহারের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ মে ২০২৬
Trulli

দোহারে ঈদুল আজহার আগেই ১২ কোটি টাকার সরকারি ভাতা বিতরণ শুরু