সর্বশেষ

দেশে কোনো পশু সংকট নেই: সাভারে মন্ত্রী আমিন উর-রশিদ

সাভার প্রতিনিধি

আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে দেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,“বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার যথেষ্ট সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কয়েকটি সভা করা হয়েছে, যাতে কোনো গরু দেশে প্রবেশ করতে না পারে।”

নারায়ণগঞ্জের রুপগন্জে ভ্রাম্যমাণ আদালত ১১মাদকসেবীকে কারাদণ্ড

তিনি আরও বলেন, “শুধু কোরবানির পশুই নয়, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ।

দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন সম্পর্কে দক্ষ হয়ে উঠেছেন। তাই বিদেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হয়ে থাকে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মে ২০২৬
Trulli

দেশে কোনো পশু সংকট নেই: সাভারে মন্ত্রী আমিন উর-রশিদ