সর্বশেষ

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি জেলায় বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন সন্ধ্যার পর শহরের ফায়ারমোড়স্থ একটু চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা জিএম আব্দুস সবুর কামরুল, ঝালকাঠি সদর থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এলামনাই এসোসিয়েশন এর সভাপতি এইচএম খলিলুর রহমান, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন,

সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান, শিক্ষক মোঃ সালাউদ্দিন প্রমুখ। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয়। একে অপরের সাথে পরিচয় ও কুশালাদি বিনিময় করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সদস্যদের মধ্যে আলোকপাত করা হয়।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ জুন ২০২৬
Trulli

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী