সর্বশেষ

মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট এলাকায় সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ’জা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মরহুম আব্দুস সামাদ হাওলাদারের ছেলে। তিনি পিকআপভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে একটি পিকআপভ্যানের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যমুনায় অবৈধ বালু উত্তোলন হুমকিতে জাতীয় গ্রিড: নিরব ভূমিকায় নৌপুলিশ- কোস্টগার্ড

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জুন ২০২৬
Trulli

মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১