সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

উপজেলা সংবাদদাতা

চিত্তরঞ্জন সাহা চিতু :

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানা, দামুড়হুদা থানা ও জীবননগর থানার একাধিক চৌকস দল সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

আশুলিয়ায় কারখানা বিস্ফোরণে হতাহতদের স্মরণে মানববন্ধন,ক্ষতিপূরণ ও শাস্তির দাবি

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ওরফে কালু (৪০)। তিনি সদর উপজেলার শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত বাবর আলীর ছেলে। এছাড়া সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে যুবলীগ নেতা রুহুল আমিন আশিক (২৯), জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন (২৫), জীবননগর উপজেলার কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৬), দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোস্তফার ছেলে মন্টু (৪৫), দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে ফরজ আলী (৩৬) এবং ভগীরথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)।

পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ। তাদের তত্ত্বাবধানে পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জুন ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার