সর্বশেষ

মুক্তি দিলাম পাখি – তাছলিমা আক্তার মুক্তা

মকবুল হোসেন, ময়মনসিংহ

মুক্তি দিলাম পাখি
তাছলিমা আক্তার মুক্তা


মুক্ত করে দিলাম পাখি
ভালো থেকো বনে ,
ইচ্ছে হলেই দেখতে এসো
যদি পড়ে মনে ।

জোর করে যায়না পাওয়া
মনের গহীন খোঁজ ,
তুমিই হয়তো সঠিক ছিলে
আমিই ছিলাম অবুঝ !

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ল বিটিএস

ভালোবেসে আমি শুধুই
তোমায় চেয়ে ছিলাম ,
অবশেষে নিজেই নিজেকে
শুধরে আমি নিলাম ।

বনের পাখি বনেই থাকুক
উজাড় করে বন ,
আমি না হয় তালাবন্দি
করলাম আমার মন ।

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

আর করি না পাখির মায়া
শেষ বিকেলে এসে ,
একলা ছিলাম একলা আছি
নিজের মতো শেষে ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুন ২০২৬
Trulli

মুক্তি দিলাম পাখি – তাছলিমা আক্তার মুক্তা