সর্বশেষ

মহররম উপলক্ষে ঢাকার দোহারে আলোচনা ও দোয়া সভা

শহীদুল ইসলাম

পবিত্র আশুরা ও ১০ মহররম উপলক্ষ্যে ঢাকা জেলার দোহারে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) বিকেলে দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসেকের বাড়ির উঠানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার শোকাবহ ইতিহাস এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ইমাম হুসাইন (রা.)-এর ঐতিহাসিক ত্যাগের ওপর আলোকপাত করেন।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক

আলোচনা সভা শেষে কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুন ২০২৬
Trulli

মহররম উপলক্ষে ঢাকার দোহারে আলোচনা ও দোয়া সভা