সর্বশেষ

আশুলিয়ায় গভীর কূপে পড়ে এক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট গভীর একটি খোলা কূপে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে জাফর শেখ নামের এক ব্যক্তির খনন করা কূপে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় প্রকাশ্যে বালু উত্তোলন:জাতীয় গ্রিড টাওয়ার ঝুঁকিতে

এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের পাশাপাশি খোলা অবস্থায় কূপ রেখে দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অপরিকল্পিতভাবে কূপ খনন করে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুন ২০২৬
Trulli

আশুলিয়ায় গভীর কূপে পড়ে এক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে