সর্বশেষ

র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ র‍্যাব এর পৃথক দুটি অভিযানে মাদক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক ২আসামি কে গ্রেফতার হয়

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

প্রথম অভিযান গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬ টায় সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে এসময় ময়মসিংহ কোতোয়ালী থানার মামলা নং-২১(১১)১৯, ধারা-৩৬(১) সারণির ৮(ক) ২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আঃ রহিম (৪০), পিতা-মৃতঃ আব্বাস আলী, সাং-চামড়াগুদাম, সদর, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

দ্বিতীয় অভিযানে একই ধারাবাহিকতায় অন্য একটি অভিযানে একই কোম্পানির আভিযানিক দল ২৫ জুন ২০২৬ সন্ধ্যা অনুমান ৭ টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রুস্তম আলীর মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলা নং-৬০(০১)১৭, ধারা-১৯(১) সারণির ১(ক) ১৯৯০ মাদকদ্রব নিয়ন্ত্রন আইন এর বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মশিউর রহমান রানা(৩৪), পিতা-আবু তাহের, সাং-আকুয়া কান্দাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব-১৪ এর এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়।

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক

সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জুন ২০২৬
Trulli

র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার