সর্বশেষ

কুড়িগ্রামের রৌমারী সায়দাবাদ বাজারে অগ্নিকাণ্ড প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী সায়দাবাদ বাজারে অগ্নিকাণ্ড প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৮ জুন) ভোর ৩টা ২৪ মিনিটের দিকে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তখন পুরো বাজার ছিল জনশূন্য এবং মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। দোকানে কেউ না থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই আগুনে নয়টি দোকান পুড়ে যায়। ভোর রাত হওয়ায় কোনো দোকানের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

চুয়াতাঙ্গায় অপহরণকৃত কিশোর হত্যা: প্রধান আসামি গ্রেফতার

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মমিনুল ইসলাম, লালচাঁদ, আন্দুস সবুর, নুর মোহাম্মদ, শহিদুর রহমান, মিজানুর রহমান, বাবু মিয়া, আব্দুল খালেক ও আলতাফ হোসেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, তাদের ব্যবসাই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। এখন তাদের সামনে সংসার চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।

এ বিষয়ে রৌমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাদা বলেন, ‘মোবাইল ফোনে খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পাহাড়ি মানুষের কল্যাণে ও দুঃখ গোচাতে কাজ করছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ফায়ার সার্ভিসের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী, আগুনে প্রায় এক কোটি ২৪ লাখ টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুন ২০২৬
Trulli

কুড়িগ্রামের রৌমারী সায়দাবাদ বাজারে অগ্নিকাণ্ড প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে