সর্বশেষ

টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রিকি শেখ গোপালগঞ্জ

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচীসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।

দুলাই সরকারী কলেজের ব্যাংক একাউন্ট থেকে দেরকোটি টাকা উত্তোলন করে আত্বসাৎ

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়া ৬০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, সরকারের এই প্রণোদনার লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান।

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ৮ কক্ষ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুন ২০২৬
Trulli

টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ