সর্বশেষ

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক

উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুব কেন্দ্রে ভয়াবহ এক গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার পর পরই অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন মূল সন্দেহভাজন বলে নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের বয়স বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

হরমুজ প্রণালিতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

তদন্তের স্বার্থে এবং নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের শহর স্টাডে, যা জার্মানির হামবুর্গের পশ্চিমে অবস্থিত।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির কথা জানালেন রাজনাথ সিং
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৬
Trulli

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫