সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে বৃক্ষরোপন ও ফলজ ঔষধি গাছের চারা বিতরণের উদ্বোধন

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ২৯জুন সোমবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।আবহাওয়া,জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাচতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বাঘবের আইডিয়াল হাইস্কুল মাঠে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নিজামউদ্দিন, আবু কাউছার মিঠু, এনবি আকাশ, সোহেল কবির, এসএম রনি ও রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

পরে বৃক্ষরোপন ও বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালকদের সম্পৃক্ত করতে তাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুন ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে বৃক্ষরোপন ও ফলজ ঔষধি গাছের চারা বিতরণের উদ্বোধন