সর্বশেষ

প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে- ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক

 এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার (৬ জুলাই ২০২৬) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।

ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। পরে জেলা প্রশাসক কেন্দ্রের পরীক্ষা কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে- ডিসি ফরিদা খানম