সর্বশেষ

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজায় বৈরীআবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাবেক কাউন্সিলর,সাবেক ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অনার প্রদান শেষে নগরীর কাচিঝুলি আন্জুমানে ঈদগাহ মাঠে আজ ৮ জুলাই বাদ আছর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে গোলকিবাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।

জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। জানাজায় উপস্থিত ময়মনসিংহ জেলা, সদর ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ও সাবেক কমান্ডারগন সহ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার,বীর মুক্তযোদ্ধা মোঃ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল,বীর মুক্তিযোদ্ধা বিমল পাল একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুুত হয়ে পরেন।

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

গার্ড অব অনারের শুরুতেই রাস্ট্রের পক্ষে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ফুলদিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে একদল চৌকুস পুলিশ বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদকে ব্রিগলে করুণসুর বাজিয়ে সশ্রদ্ধ সালাম জানান। তিনি বেশকিছু দিন যাবত বাধ্যর্কজনিত নানান রোগ ভুগছেন। ৮ জুলাই ২০২৬ বুধবার ভোরে কাচিঝুলি আউটার স্টেডিয়ামে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। আজ বুধবার বাদ আছর কাচিঝুলি আন্জুমানে ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে । মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাইবোন, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জলবায়ু অভিঘাতে অর্থনীতি, রূপান্তরের কেন্দ্রে থাকতে চায় বেসরকারি খাত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ জুলাই ২০২৬
Trulli

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজায় বৈরীআবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল