সর্বশেষ

মেসির বাবার মৃত্যুর খবর ঘিরে জল্পনা, পরিবারের আনুষ্ঠানিক ঘোষণা নেই

অনলাইন ডেস্ক

ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর খবর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত মেসির পরিবার থেকে তাঁর মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে মেসি। শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

আত্রাইয়ে ১৫০ ফুটবলার নিয়ে মাঠে গড়াল উপজেলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট

মেসির ফুটবল ক্যারিয়ারে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের পাশাপাশি তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অন্যতম প্রধান সহযোগী।

শৈশবে মেসির শারীরিক বৃদ্ধিজনিত সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতেও হোর্হে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে মেসি স্পেনে পাড়ি জমানোর পরও তাঁর ক্যারিয়ারের কঠিন সময়ে বাবাকে পাশে পেয়েছেন।

মেসি ও রোনালদোকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার ছক: ফাঁস হওয়া মার্কিন পুলিশ প্রতিবেদনে তোলপাড়

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৬
Trulli

মেসির বাবার মৃত্যুর খবর ঘিরে জল্পনা, পরিবারের আনুষ্ঠানিক ঘোষণা নেই