সর্বশেষ

রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা ভাংচুর

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা রাইসুল মিল্কির বাড়িতে সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও লুটপাট চাকায়। আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নম্বর ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থীতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল ৭আগষ্ট শুক্রবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন রাইসুল মিল্কি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গত ৭আগষ্ট শুক্রবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ভুলতা গাউছিয়া এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ শোভাযাত্রায় আলমগীর হোসেন ও রাইসুল মিল্কির সমর্থিতদের মধ্যে মারামারির ঘটনা যায়। এরই জের ধরে শুক্রবার রাতে আলমগীর হোসেন ও তার সমর্থিত ৪০/৪৫ জন সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাপাতি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাইসুল মিল্কির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে রাইসুল মিল্কির স্ত্রী মুক্তা আক্তার দাবি করেছেন। এঘটনায় মুক্তা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় এজটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ৯আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, প্রতিহিংসামূলক ও বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা।

গফরগাঁওয়ে ক্ষুব্ধ জনতা ধর্ষকদের বাড়িঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৬
Trulli

রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা ভাংচুর