সর্বশেষ

এ বছর বিপিএল মাঠে গড়ানো নিয়েই অনিশ্চয়তা, বললেন তামিম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, টুর্নামেন্টটি এ বছর নাও হতে পারে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে তামিম বলেন, চলতি বছর টুর্নামেন্ট আয়োজন না হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানই বিস্তারিত বলতে পারবেন বলেও জানান তিনি।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। তাঁর মতে, টুর্নামেন্টটি এমনভাবে আয়োজন করা দরকার, যেখানে আলোচনার কেন্দ্রে থাকবে ক্রিকেট, প্রতিদ্বন্দ্বিতা ও ফলাফল—অর্থনৈতিক অনিয়ম বা নেতিবাচক খবর নয়।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের তালিকায় শানাকা-স্টার্লিং-সৌম্য

তামিম বলেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক প্রতিযোগিতা হলেও এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে। তাই টুর্নামেন্টটির ভাবমূর্তি রক্ষা করা জরুরি।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে এ বছর বিপিএল না হলে সমস্যা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, চলতি বছর আয়োজন সম্ভব না হলেও ২০২৭ সালে আরও ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। পাশাপাশি দেশে অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তাঁর ভাষ্য, ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগের কার্যক্রম হয়েছে এবং নতুন মৌসুমও শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় বিভাগের অংশ না নেওয়া দলগুলোর খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।

টেস্টে সবচেয়ে বড় পাঁচ দলীয় ইনিংস

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

এ বছর বিপিএল মাঠে গড়ানো নিয়েই অনিশ্চয়তা, বললেন তামিম