সর্বশেষ

প্রাইভেট টিউশনের ওপর অতিনির্ভরতা, স্কুলেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ

অনলাইন ডেস্ক

দেশে প্রাইভেট টিউশন নির্ভরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, অতিরিক্ত প্রাইভেটনির্ভরতার কারণে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।রোববার সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা বিদ্যালয়েই নিশ্চিত করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তাঁর মতে, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী করা প্রয়োজন।

এ লক্ষ্যে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন ববি হাজ্জাজ।

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

প্রাইভেট টিউশনের ওপর অতিনির্ভরতা, স্কুলেই মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ