সর্বশেষ

দুই মাসেই সব ইউনিটের কমিটি ঢেলে সাজাবে এনসিপি

অনলাইন ডেস্ক

দেশের সব ইউনিটের সাংগঠনিক কমিটি আগামী দুই মাসের মধ্যে পুনর্গঠন করার পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি স্থানীয় নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে দলীয় প্রার্থী ঘোষণার প্রস্তুতিও শুরু করেছে দলটি।শনিবার জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দীর্ঘ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর থেকে রাত পর্যন্ত চলা ওই বৈঠকে সংগঠন শক্তিশালী করা, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানান, আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে।দলের সাংগঠনিক সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘২৪-এর পরাজিত শক্তিকে প্রশ্রয় নয়’: রিজভী

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে চলতি আগস্টেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করার পরিকল্পনার কথা জানান সারজিস। সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেও প্রার্থী ঘোষণা শুরু করার প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম দেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে—এমন লক্ষ্য নিয়েও কাজ করছে দলটি।

রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান রিজভীর
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

দুই মাসেই সব ইউনিটের কমিটি ঢেলে সাজাবে এনসিপি