সর্বশেষ

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মদতে খাল বেদখল ও ভরাট – পানি সম্পদ প্রতিমন্ত্রী

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পরোক্ষ মদতে পানি নিষ্কাশনের খাল গুলো বেদখল ও ভরাট হয়ে গেছে। দখলকারীরা যত বড় শক্তিশালীই হোক না কেন সরকারি নদী, নালা, খাল, বিল, জমি কেউ দখল করে রাখতে পারবে না। জলাবদ্ধতা নিরসনে বেদখল খাল উদ্ধার করা হচ্ছে।

১১আগষ্ট মঙ্গলবার সারাদিন রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, গন্ধর্বপুর, ভুলতাসহ আশপাশের এলাকার নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী শেচ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ সকল কথাগুলি বলেন।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হবে’। আমরা এখন সে সকল প্রতিশ্রুতি রক্ষার্থে কাজ করছি। নদী,খাল,বিল দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না। জলাবদ্ধতা নিরসনে সারাদেশে কাজ করা হচ্ছে।

এসময় উপস্হি’ত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এম পি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া প্রমুখ।

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মদতে খাল বেদখল ও ভরাট – পানি সম্পদ প্রতিমন্ত্রী