সর্বশেষ

লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে ভারি বর্ষণ

অনলাইন ডেস্ক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় রয়েছে।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

বুধ ও বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।শুক্র ও শনিবারও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির কারণে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে ভারি বর্ষণ