সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়: চিফ হুইপ

অনলাইন ডেস্ক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও আলোচনা হবে।রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকার ভোটের সময় উপস্থিত থাকবেন। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁদের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

‘২৪-এর পরাজিত শক্তিকে প্রশ্রয় নয়’: রিজভী

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে জাতীয় সংসদ ভবনের ভেতরে এবং সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন।দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলেও পুনরায় জানান চিফ হুইপ। তাঁর ভাষ্য, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ থাকবে না।

অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও তিনি জানান।তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান রিজভীর

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়: চিফ হুইপ