সর্বশেষ

আশুলিয়ার নারী পোশাক শ্রমিক হত্যা: অভিযুক্ত স্বামী পলাতক

সাভার প্রতিনিধি

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মজনুর (৩০) এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার রূপায়ণ আবাসন-১ নং গেটের পাশে মো. শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই বাড়ির ম্যানেজার বাদশার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

নিহতের বাবা মো.বাদশা অভিযোগ করে বলেন, তার মেয়ে বিথিকে স্বামী মজনু গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে। পরে বিথির মরদেহ ঘরের খাটের ওপর বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতের পরিবারের দাবি, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বিথি ও মজনুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় মজনু বিথিকে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে পরিবারের ধারণা। এদিকে নিহতের শিশু কন্যাও তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ আগস্ট ২০২৬
Trulli

আশুলিয়ার নারী পোশাক শ্রমিক হত্যা: অভিযুক্ত স্বামী পলাতক